১. সাধারণ ঘোষণা (General Disclaimer)
The Scroll একটি স্বাধীন, সমাজ-সচেতনতামূলক ও মতামত প্রকাশমূলক ডিজিটাল প্লাটফর্ম।
এই ওয়েব ম্যাগাজিনটি কোন রাজনৈতিক দল, সরকার, প্রশাসনিক সংস্থা, কর্পোরেট প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন বা ব্যক্তির প্রতিনিধিত্ব করেনা।
২. প্রকাশিত কনটেন্ট সংক্রান্ত ঘোষণা
The Scroll ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত যে কোন ধরনের লেখা, ছবি বা অডিও ভিজুয়াল কনটেন্টকে সংবাদ, সরকারী ঘোষণা, আইনগত নথি বা নীতিগত অবস্থান হিসেবে গণ্য করা যাবে না।
এবং এগুলি কোনও রাজনৈতিক দল, সরকার বা সরকারি সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির অফিসিয়াল অবস্থান বা মতামত হিসেবে গণ্য করা যাবে না।
লেখা, ছবি ও অডিও-ভিজুয়াল কন্টেন্টগুলি সম্পূর্ণভাবে লেখক ও ক্রিয়েটরের নিজস্ব মতামত, যা আসলে সংবিধান স্বীকৃত বাক-স্বাধীনতার [Article. 19(1)(a)] আওতাভুক্ত, হিসেবে গণ্য হবে।
এই ম্যাগাজিনে প্রকাশিত কোনও লেখা, ছবি বা অডিও ভিজুয়াল কনটেন্ট কাউকে প্ররোচনা, বিদ্বেষ, হিংসা বা আইনভঙ্গের আহ্বান জানায় না।
কোন পাঠক বা দর্শক যদি কোন লেখা, ছবি বা অডিও-ভিজুয়াল কনটেন্ট দ্বারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন, রাজনৈতিকভাবে অসম্মত হন, বা সামাজিক বা আদর্শগতভাবে বিরক্ত হন, তাহলে তার জন্য The Scroll ওয়েব ম্যাগাজিন কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
৩. দৃষ্টিভঙ্গি সংক্রান্ত ঘোষণা
এই ওয়েবসাইটে ব্যবহৃত কোন ধরনের চিত্র, ব্যঙ্গচিত্র, রূপক, বিদ্রুপ, স্যাটায়ার সম্পূর্ণরূপে শিল্পী সত্তা ও সাহিত্যিক প্রকাশভঙ্গির অংশ হিসেবে বিবেচিত হবে এবং এগুলি আদালতে আক্ষরিক অর্থে 'Statement of fact' হিসেবে পরিগণিত হবে না।
প্রকাশিত লেখা চিত্র ও অডিও ভিজুয়াল কনটেন্ট বোঝার অক্ষমতা বা ভুল ব্যাখ্যার জন্য The Scroll কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী হবে না। কোন ব্যক্তি সম্প্রদায় ধর্ম জাতি গোষ্ঠী সংস্থা বা প্রতিষ্ঠানকে অপমান বা অবমাননা করা ওয়েব ম্যাগাজিনটির উদ্দেশ্য নয়।
৪. তথ্যের নির্ভুলতা ও দায় সীমাবদ্ধতা (Accuracy & Limitation of Liability)
The Scroll ওয়েব ম্যাগাজিনটি তথ্য সংগ্রহে যথাসম্ভব নির্ভরযোগ্য উৎস ব্যবহারের চেষ্টা করে থাকে। তবুও এই ওয়েব ম্যাগাজিন টি কোনও তথ্যের সম্পূর্ণ নির্ভুলতা, সম্পূর্ণতা, আপডেট থাকা বা ভবিষ্যৎ প্রাসঙ্গিকতা নিশ্চিত করা করে না।
ওয়েব ম্যাগাজিনটিতে প্রকাশিত যেকোনো ধরনের লেখা, চিত্র বা অডিও ভিজুয়াল কন্টেন্টে তথ্যগত ত্রুটি, অসম্পূর্ণ তথ্য ও ব্যাখ্যাগত ভুল থাকলে তার জন্য কর্তৃপক্ষ আইনত দায়ী থাকবে না।
ওয়েব ম্যাগাজিনটিতে প্রকাশিত লেখক, চিত্রশিল্পী বা কনটেন্ট ক্রিয়েটরদের যেকোন ধরনের লেখা, চিত্র ও অডিও-ভিজুয়াল কনটেন্টে কোন ভুল, অসম্পূর্ণ তথ্য বা তথ্যের ব্যবহারজনিত ক্ষতির জন্য The Scroll ওয়েব ম্যাগাজিন কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
৫. আইনগত দায় সীমাবদ্ধতা (Legal Liability Disclaimer)
The Scroll ওয়েব ম্যাগাজিন
কোনও ধরনের সামাজিক, রাজনৈতিক, আইনী, আর্থিক বা পেশাগত পরামর্শ প্রদান করে না।
ওয়েব ম্যাগাজিনটিতে প্রকাশিত যেকোনো ধরনের লেখা, চিত্র বা অডিও-ভিজুয়াল কনটেন্টের ভিত্তিতে গৃহীত সামাজিক, রাজনৈতিক, আর্থিক বা আইনি যে কোন বিষয়ে ব্যক্তিগত বা পেশাগত সিদ্ধান্ত গ্রহণ করলে তার জন্য পাঠক বা দর্শক নিজেই সম্পূর্ণ দায়ী থাকবে।
উক্ত বিষয়ে কোন প্রকার প্রত্যক্ষ, পরোক্ষ, আকস্মিক, বিশেষ বা ফলস্বরূপ ক্ষতির জন্য thescroll.in ওয়েব ম্যাগাজিন কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে দায়মুক্ত থাকবে।
৬. অবমাননা সংক্রান্ত ঘোষণা
The Scroll ওয়েব ম্যাগাজিন ইচ্ছাকৃতভাবে কখনোই অপমান কর বা অবলনামূলক কুৎসা মূলক বা ব্যক্তিগত আক্রমণ মূলক কনটেন্ট প্রকাশ করে না।
ওয়েব ম্যাগাজিনটি শুধুমাত্র জনজীবনের বিশ্লেষণ সম্পৃক্ত যেকোন বিষয়ে লেখা চিত্র ও অডিও ভিজুয়াল সমালোচনা প্রকাশ করে যেগুলি কোনভাবেই কোন প্রকার ব্যক্তিগত, সংস্থাগত বা প্রাতিষ্ঠানিক সম্মানহানি বা অবমাননা হিসেবে গণ্য হবে না।
অনিচ্ছাকৃতভাবে, ক্লারিকেল ও টেকনিক্যাল সমস্যার কারণে অবমাননাকর কিছু প্রকাশিত হয়ে গেলে, যথাযথ প্রমাণসহ জানালে তা পর্যালোচনা করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
৭. পাঠক মন্তব্য ও ব্যবহারকারীর কনটেন্ট সংক্রান্ত দায়
The Scroll ওয়েব ম্যাগাজিনটিতে লেখা, চিত্র ও অডিও-ভিজুয়াল কনটেন্টের মাধ্যমে প্রকাশিত মতামত কখনই thescroll.in ওয়েব ম্যাগাজিনের মতামত নয়।
ওয়েব ম্যাগাজিনটিতে ব্যবহারকারীদের (user) মন্তব্য, লেখা, চিত্র ও অডিও ভিজুয়াল কনটেন্টের বিদ্বেষমূলক ভাষা, হিংসাত্মক আহ্বান, অশালীনতা বা আইনবিরোধী কনটেন্ট মুছে ফেলার সম্পূর্ণ অধিকার The Scroll ওয়েব ম্যাগাজিন কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৮. কপিরাইট ও বৌদ্ধিক সম্পত্তি (Copyright and Intellectual property)
The Scroll ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত যেকোনো ধরনের লেখা, ছবি, অডিও-ভিজুয়াল কনটেন্ট গ্রাফিক্স ও ডিজাইন, কপিরাইট দ্বারা সুরক্ষিত।
ওয়েব ম্যাগাজিন টির যেকোনো ধরনের লেখা ছবি অডিও ভিস্যুয়াল কন্টেন্ট গ্রাফিক্স ও ডিজাইন লিখিত অনুমতি ছাড়া কপি, স্ক্রাপ,পুণঃপ্রকাশ বা বিকৃত করলে তা আইনগতভাবে Copyright Act,1957 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।
এছাড়া এটি গ্লোবালি DMCA (Digital Millenium Copyright Act),1998 -এর লঙ্ঘন হিসেবে পরিগণিত হবে।
৯. বাহ্যিক লিংক সংক্রান্ত ঘোষণা (External Links)
তথ্যসূত্র হিসেবে The Scroll ওয়েব ম্যাগাজিনের সাইটে বাহ্যিক লিংক (external link) বা তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক (third party weblink) থাকতে পারে। কিন্তু তার মানে ওয়েব ম্যাগাজিনটি ওই লিংকগুলিকে সমর্থন বা অনুমোদন করে এমন নয়।
লিংককৃত ওয়েবসাইটগুলির কনটেন্টের জন্য The Scroll ওয়েব ম্যাগাজিন কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়।
১০. আইন ও বিচারব্যবস্থা
The Scroll ওয়েব ম্যাগাজিন সংক্রান্ত যে কোনও আইনী বিরোধ ভারতবর্ষের প্রচলিত আইন অনুযায়ী নিষ্পত্তিযোগ্য বিচারব্যবস্থার অধিক্ষেত্র সীমাবদ্ধ থাকবে ভারতীয় আদালতের মধ্যে।
১১. ডিসক্লেইমার পরিবর্তনের অধিকার সম্পর্কিত ঘোষণা
The Scroll ওয়েব ম্যাগাজিন কর্তৃপক্ষ যেকোনও সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই ডিসক্লেইমার পরিবর্তন, পরিবর্ধন পরিমার্জন, সংশোধন বা বাতিলের সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
* The Scroll ওয়েব ম্যাগাজিন পড়া মানেই আপনি এই সমস্ত শর্ত কোনরকম বাধ্যবাধকতা বা প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় মেনে নিচ্ছেন বলে ধরা হবে।